বাঁশখালীতে দ্বন্দ্ব, সংঘাত, কঠোর অবস্থানে প্রশাসন

ইউপি নির্বাচন

বাঁশখালী প্রতিনিধি | রবিবার , ৫ জুন, ২০২২ at ৫:৩৬ পূর্বাহ্ণ

বাঁশখালী উপজেলার ১৪ ইউনিয়নে আগামী ১৫ জুন প্রথমবারের মতো ইভিএমের মাধ্যমে ভোট হবে। দুই ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীর বেফাঁস মন্তব্য এবং সামাজিক যোগাযোগমাধ্যম তা ভাইরাল হওয়া, কয়েকটি স্থানে কর্মী-সমর্থকদের মাঝে সংঘর্ষ, বিবাদ হওয়ায় পুলিশ প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে। যাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলার অবনতির অভিযোগ করা হচ্ছে তাদের আইনের আওতায় আনা হচ্ছে।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন বলেন, পুলিশ সুপার স্যারের কঠোর নির্দেশ রয়েছে, যারা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সাথে জড়িত থাকবে, যত বড় নেতাই হোক তাদের আইনের আওতায় আনা হবে। সাধারণ জনগণ ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন কঠোর ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে।

বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ ফয়সাল আলম বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য সকল কেন্দ্রে বিদ্যুৎ ব্যবস্থা নিশ্চিতসহ কীভাবে ইভিএম বসানো যায় তার জন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন। তবে বৃষ্টি হলে কাঁচা সড়কে যোগাযোগ ব্যবস্থা ও নির্বাচনী মালামাল পরিবহনে কষ্ট বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধতিন গৃহবধূকে অমানুষিক নির্যাতনের অভিযোগ
পরবর্তী নিবন্ধফের বাড়তে পারে গ্যাসের দাম, ঘোষণা আজ