বাঁশখালীতে দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন

সভাপতি সাহাব উদ্দিন ও সাঃ সম্পাদক জুয়েল

| রবিবার , ৭ ডিসেম্বর, ২০২৫ at ৪:৩৯ পূর্বাহ্ণ

দুর্নীতি প্রতিরোধের উদ্দেশ্যে সততা ও নিষ্ঠাবোধ সৃষ্টি করা এবং দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে, দুর্নীতি ২০০৪ এর ১৭ (ছ) ধারা অনুযায়ী ৯ সদস্য বিশিষ্ট বাঁশখালী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন করেছে দুর্নীতি দমন কমিশন চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়।

দুর্নীতি প্রতিরোধ কমিটি বাঁশখালী উপজেলা শাখার সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বাঁশখালী সাধনপুরের সন্তান মোহাম্মদ সাহাব উদ্দিন চৌধুরী ।

মোহাম্মদ সাহাব উদ্দিন চৌধুরী সাধনপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মৃত জাবের আহমদ চৌধুরী ও মাতা লায়লা বেগম।

সাধারণ সম্পাদক হলেন, দক্ষিণ বরুমছড়া বেলগাঁও পুকুরিয়া এলাকার মৃত মফজল আহমদ চৌধুরীর পুত্র বিশিষ্ট ব্যবসায়ী লায়ন নাছিমুল আহসান চৌধুরী জুয়েল। সহ-সভাপতি গণ হলেন-বীর মুক্তিযোদ্ধা বাবু অসীত সেন ও মাহমুদুল ইসলাম।

সদস্যরা হলেন-সুপর্ণা শর্মিলা জান্নাত, ইঞ্জিনিয়ার ইফতেখার উদ্দিন আহমদ, মাইমুনুর রশিদ, সাজ্জাদ হোসাইন, আবু নোমান।

পূর্ববর্তী কমিটির নিকট থেকে দায়িত্বভার গ্রহণ করে অনুমোদিত এই কমিটি ৪ ডিসেন্বর ২০২৫ তারিখ হতে আগামী ৩ বছরের মেয়াদকালে, দুর্নীতি দমন কশিমন কর্তৃক জারীকৃত গঠনতন্ত্র ও কার্য নির্দেশিকা, মে ২০১০ (মে, ২০১৬ পর্যন্ত সংশোধিত) অনুযায়ী কার্যক্রম পরিচালনা করবেন।

পূর্ববর্তী নিবন্ধবিয়ের বৈঠকে হত্যার ঘটনায় মামলা, ঘাতক গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধসীমিত পরিসরে পেঁয়াজ আমদানির অনুমোদন