বাঁশখালীতে জীবন্ত গাছে জ্বলছে আগুন, উড়ছে ধোঁয়া

বাঁশখালী প্রতিনিধি | শনিবার , ৪ এপ্রিল, ২০২৬ at ২:৫৮ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালীতে জীবন্ত বট গাছের আগুন জ্বলার ঘটনা ঘটেছে। আগুনের লেলিহান শিখা দেখতে উৎসুক জনতার ভিড় জমাচ্ছে গাছটির পাশে। অনেকে ধারণা করছেন, বাইরে থেকে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। আবার অনেকে এটিকে অলৌকিক ঘটনা বলে ধারণা করছেন।

উপজেলার সাধনপুর ইউনিয়নের দক্ষিণ সাধনপুর হযরত বদর পীর (রাঃ) মাজারে বিশাল আকৃতির বট গাছে এ আগুন জ্বলছে।

জানা গেছে, আজ শনিবার বার সকাল সাড়ে ১০ টার দিকে দক্ষিণ সাধনপুর হযরত বদর পীর (রাঃ) মাজার গেট সংলগ্ন অর্ধশতাধিক বছর বয়সের একটি বট গাছের উপর থেকে আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে। স্থানীয়রা বালতিতে করে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। ব্যর্থ হয়ে তারা ফায়ার সার্ভিসে খবর দেন।

পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে মাজারের কোন ক্ষয়ক্ষতি হয়নি।

গাছে অগ্নিকাণ্ড দেখতে আসা স্থানীয়রা বলেন, সকালে বট গাছটিতে আগুন জ্বলতে দেখা গেছে। আতঙ্কিত হয়ে উঠেছিলাম ফায়ার সার্ভিসে আগুন নিয়ন্ত্রণ আনায় মাজারে কোন ধরনের ক্ষতি হয়নি। আগুন কোথায় থেকে ধরেছে তা উপজেলা প্রশাসনকে খতিয়ে দেখার জন্য অনুরোধ জানান।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে ৩৫ দিনে ২৪৫ আন্তর্জাতিক ফ্লাইট বাতিল
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম-৯ আসনের এমপি আবু সুফিয়ানের সাথে বঙ্গবন্ধু ল টেম্পল প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ