বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নের দক্ষিণ রত্নপুর চুনতি বাজার এলাকায় মো. আরিফ হোসেন (২৩) কে নেশাগ্রস্ত অবস্থায় ৬ পিস্ ইয়াবাসহ থানা পুলিশ গ্রেপ্তার করেছে।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে গ্রেপ্তারকৃত আসামীকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমন সানি আকন মোবাইল কোর্টের মাধ্যমে ১০০ (একশত) টাকা অর্থদণ্ড এবং ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে বলে থানা সূত্রে জানা যায়।











