বাঁশখালীতে অগ্নিকাণ্ডে বসতবাড়ি ও গবাদি পশু পুড়ে ছাই

| বুধবার , ১৮ মার্চ, ২০২৬ at ১০:২৭ পূর্বাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালীতে অগ্নিকাণ্ডে গবাদিপশুসহ বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (১৭ মার্চ) রাত আনুমানিক সাড়ে ১০ টার দিকে উপজেলার খানখানাবাদ ইউনিয়নের ৫নং ওয়ার্ড ডোংরা চার রাস্তা মাতা মাহবুব আলমের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বৈদ্যুতিক শট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত বলে ধারণা করছে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে কৃষকের বসতঘর, গোয়ালঘরে থাকা দুই ছাগল।

বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জাহেদুল হক জাহেদ জানান, রাত আনুমানিক সাড়ে ১০ টার দিকে আতিক নামের এক লোক রাস্তা দিয়ে হেটে যাওয়ার মূহুর্তে দেখতে পায় মাহবুব আলমের গোয়ালঘর থেকে আগুন দেখতে পেয়ে আত্মচিৎকার শুরু করলে মূহুর্তে আশেপাশের সবাই বাড়ির দিকে ছুটে আসেন।

দেখতে পান তার গোয়াল ঘর ও বসতঘর পুড়ে যাচ্ছে। বিষয়টি ফায়ার সার্ভিসকে জানালে ফায়ার সার্ভিস আসার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে।তবে চোখের সামনে পুড়ে যেতে দেখেন ছাগল। আগুনের তীব্রতা এত বেশি ছিল যে কোনো কিছুই বের করা সম্ভব হয়নি। এতে প্রায় ৪ লাখ টাকার মালামাল ক্ষতি হয়েছে বলে জানা যায়।

খানখানাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম সিকদার বলেন, আগুন লাগার ঘটনা শুনে ফায়ার সার্ভিসকে জানালে তবে ফায়ার সার্ভিস আসার আগে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। মাহবুব আলমের বসতঘর, আসবাবপত্র ও দুই ছাগল পুড়ে গেছে।ক্ষয়ক্ষতির পরিমান অন্তত ৪ লাখ টাকা হবে বলে জানান।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে বিভিন্ন অপরাধে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে অবৈধ বোট, জাল ও সামুদ্রিক মাছসহ ৪ জেলে আটক