বাঁশখালী পৌরসভা বিএনপির ইফতার মাহফিল

| সোমবার , ১৬ মার্চ, ২০২৬ at ১০:৩৩ পূর্বাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালীতে শহীদ প্রেসিডেন্টে জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে বাঁশখালী পৌরসভা বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল জলদি সরকারি আলাওল কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য ও সাবেক পৌরসভা মেয়ের ও কামরুল ইসলাম হোসাইনী।

প্রধান অতিথির বক্তব্যে কামরুল ইসলাম হোসাইনী বলেন, দেশে শিগগিরই স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে। এতে বাঁশখালী উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনকে আরও ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার জনকল্যাণে কাজ করে যাচ্ছে এবং মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। পবিত্র রমজানের শিক্ষা ধারণ করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার জন্য তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

সাবেক উপজেলা যুবদলের সভাপতি সরওয়ার আলমের সভাপতিত্বে ও সাবেক পৌরসভা ছাত্রদলের সাধারণ সম্পাদক এন এম নাছির উদ্দীনের সঞ্চালানায় বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইব্রাহিম বিন খলিল, শীলকূপ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আক্তার হোসেন, সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি সাঈদুল হক সাঈদ, উপজেলা যুবদলের আহবায়ক আবু আহমদসহ পৌরসভা বিএনপির ও সংগঠনের নেতৃবৃন্দ।

দোয়া মাহফিলে প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনাই দোয়া ও মোনোজাত করা হয়।

পূর্ববর্তী নিবন্ধচাকরির প্রলোভন দেখিয়ে পতিতাবৃত্তি, একজনের ৫ বছরের কারাদণ্ড
পরবর্তী নিবন্ধপূর্ণতা লাভের জন্যই ধর্মীয় রীতিনীতি মেনে চলা উচিত