বাঁশখালীর কালীপুর এজহারুল হক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিষদের উদ্যোগে গত ৩০ জুন প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এ এস এম আজিজ আহমদ, প্রাক্তন প্রধান শিক্ষক মো. মোজাফ্ফর আহমদ, প্রাক্তন সিনিয়র শিক্ষক নুরুল্লাহ ছিদ্দিকী স্মরণে সভা অনুষ্ঠিত হয়। প্রাক্তন ছাত্র পরিষেদের সভাপতি ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমদ ফেজুর সভাপতিত্বে এবং প্রাক্তন শিক্ষার্থী আমজাদুল আলম মুরাদের সঞ্চালনায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। স্মৃতিচারণমূলক বক্তব্য দেন, ওমর গণি এমইএস কলেজের অধ্যক্ষ ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আ ন ম সরওয়ার আলম, গবেষক অধ্যাপক এ ওয়াই এম জাফর, আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. আনোয়ারুল ইসলাম, ডা. রশিদ আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল গফুর, কালীপুর ইউপি চেয়ারম্যান অ্যাড. আ ন ম শাহাদত আলম, মনিরুল আলম আজাদ, অধ্যাপক নাজিম উদ্দিন কায়েস, সাবেক প্রধান শিক্ষক মোজাম্মেল হক, সাবেক প্রধান শিক্ষক চন্দন কান্তি দত্ত, প্রাক্তন শিক্ষক আখতার আহমদ, অধ্যাপক শহীদ উদ্দিন, কোকদণ্ডী গুনাগরি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণ প্রসাদ সেন, মোজাফফর আহমদ, বর্তমান প্রধান শিক্ষক মৃদুল কান্তি দাশ, মেজর মাইমুনুল করিম চৌধুরী, প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, শিক্ষক বিকাশ কান্তি ধর, মো. শোয়াইবুর রহমান, গিয়াস উদ্দিন বাবর, সুলতানুল ইসলাম আনিছ, নাফিজ মিনহাজ, রুবেল দেবনাথ প্রমুখ। প্রয়াত শিক্ষকদের পরিবারের পক্ষ থেকে বক্তব্য দেন, উম্মে হাবিবা লাইজু, এলিনা, নুরুল হুদা নাসের, মাহতব উদ্দিন আহমদ, মো. মোরশেদুল আলম, তৌফিকুল আলম ও মিজবাহুল আজম। প্রেস বিজ্ঞপ্তি।











