আনোয়ারা উপজেলার বরুমচড়া ইউনিয়নে ‘খেলবে তারুণ্য, হারবে মাদক’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু হয়েছে ক্রিকেট কার্নিভ্যাল। গত শুক্রবার বরুমচড়া শহীদ বশরুজ্জমান উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন সামাজিক ও মানবিক সংগঠন জাফর–আয়েশা ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং বরুমচড়া শহীদ বশরুজ্জমান উচ্চ বিদ্যালয়ের সভাপতি আশরাফ উদ্দিন সিকদার মিন্টু। এ সময় অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন আনোয়ারা প্রেসক্লাবের সভাপতি এম. নুরুল ইসলাম,বরুমচড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ইসলাম মিয়া, আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক সদস্য মো. বোরহানুল আলম,আনোয়ারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সদস্য সচিব আতিকুর রহমান আতিক, আনোয়ারা ক্রিকেট একাডেমির পরিচালক সাংবাদিক হুমায়ুন কবির শাহ সুমন,ব্যাংকার নুর খান ও মো. ইমরান প্রমুখ। টুর্নামেন্টে স্থানীয় চারটি দল অংশগ্রহণ করে। প্রতিটি দল ৩ টি করে ম্যাচ খেলবে। পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা দুই দলের মধ্যে শুক্রবার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।










