আনোয়ারা বরুমচড়া ইউনিয়নে ভরারচরে হাজী মুহাম্মদ নাছির উদ্দিনের সভাপতিত্বে ও ইমাম শেরে বাংলা (রহ.) সুন্নী ফাউন্ডেশনের প্রধান পৃষ্টপোষক মুহাম্মদ আলী হোসেন আরিফের নিজস্ব অর্থায়নে তিন হাজার অসহায় পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়। গতকাল রোববার বিতরণকালে উপস্থিত ছিলেন মুহাম্মদ হোসেন সওদাগর, অ্যাডভোকেট মুহাম্মদ নাছির উদ্দিন, শেখ মুহাম্মদ হামিম রেজা আল–আজহারী, মুহাম্মদ জসিম উদ্দিন, মোরশেদ আলম, মুহাম্মদ নুরুল আমিন, মুহাম্মদ আব্দুল কাদের, ছালেহ আহমদ প্রমুখ। বক্তারা বলেন, সামর্থ্য অনুযায়ী অসহায় ও দুঃস্থদের পাশে দাঁড়ানো আল্লাহর করুণা ও সন্তুষ্টি লাভের উপায়। তাদের পাশে দাঁড়ানো শুধু মানবিক দায়িত্ব নয়, বরং এটি আমাদের নৈতিক ও ধর্মীয় কর্তব্য। প্রেস বিজ্ঞপ্তি।












