বন্যার্তদের পাশে খানকায়ে আমানতীয়া বেলায়েতীয়া শরীফ

| শনিবার , ১৮ জুলাই, ২০২৬ at ১০:৩৮ পূর্বাহ্ণ

সৈয়দ মারুফ শাহ আল-আমানতী বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের খেদমতে কুতুবুল আকতাব হযরত শাহ সুফি আনদ খান (রহ:) দরগা শরীফ ও হযরত শাহ সুফি আমানত খান (রহ:) ফাউন্ডেশন বন্যাকবলিত অসহায় ও দুর্গত মানুষের জন্য মানবিক সহায়তা ও উপহারসামগ্রী নিয়ে অতীতের মতো এবারো এগিয়ে এসেছে।

দরগাহ শরীফ ও খানকায়ে আমানতীয়া বেলায়েতীয়া শরীফের উদ্যোগে বন্যার্তদের মাঝে প্রয়োজনীয় ত্রাণ ও সহায়তাসামগ্রী বিভিন্ন ক্ষতিগ্রস্ত জায়গায় পৌঁছে দেওয়া হচ্ছে। দুর্যোগের এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের মুখে সামান্য হাসি ফোটাতে সকল মানবিক সংগঠনের এ উদ্যোগকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন শাহজাদা সৈয়দ মো মারুফ শাহ আল-আমানতী।

সামাজিক ও মানবিক দায়িত্ববোধ থেকে পরিচালিত সকল মানব সেবী ও বিভিন্ন সংগঠনের সহায়তায় কার্যক্রমের মাধ্যমে বন্যাদুর্গত মানুষের দুর্ভোগ কিছুটা হলেও লাঘব হবে বলে আশা করা হচ্ছে।

প্রাকৃতিক বিপর্যয়ের এই সময়ে সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন সামাজিক-ধর্মীয় সংগঠনকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন সৈয়দ মারুফ শাহ আল-আমানতী।

পূর্ববর্তী নিবন্ধইউটিএসএসওবি ও চায়না আউটবাউন্ড ট্যুরিজম রিসার্চ ইনস্টিটিউটের মধ্যে সমঝোতা স্মারক
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ব্যাচ ৩২ ক্লাবের নির্বাচন সম্পন্ন