চট্টগ্রাম–১১ (বন্দর–পতেঙ্গা) আসনে জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জাতীয় পার্টি কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগরের আহবায়ক আলহাজ্ব আবু তাহের গতকাল বিকাল ৪ টায় বন্দর থানা সীম্যনস হোস্টেল থেকে গণসংযোগ শুরু করেন। তিনি হালিশহর থানাধীন ৩৮নং দক্ষিণ মধ্য হালিশহর ওয়ার্ডের ডাকঘর, মাইজপাড়া, লোহারপুল, ধুপপুল, ধোপার দীঘির পাড়, হিন্দুপাড়া, মুন্সিপাড়া মুনির নগর–বেন্ডাপাড়া, আনন্দ বাজার, সুন্দর পাড়া, নিচিন্তাপাড়া জোড় পুকুর পাড় এলাকায় গণসংযোগ করেন।
গণসংযোগকালে তিনি স্থানীয় ভোটারসহ এলাকাবাসীর সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় দলের নেতাকর্মীরা তাঁর সঙ্গে অংশ নেন। গণসংযোগকালে জাতীয় পার্টির প্রার্থী আবু তাহের বলেন, জনগণের প্রকৃত সেবক হয়ে কাজ করতে চাই। বন্দর–পতেঙ্গা ও হালিশহরের প্রকৃত উন্নয়নে লাঙ্গনে ভোট চাই। আগামী ১২ ফেব্রুয়ারি আপনাদের দোয়া ভোটে নির্বাচিত হলে অবহেলিত হালিশহরকে–সমৃদ্ধ হালিশহরে রূপান্তর করবো। এলাকার উন্নয়নে আপনাদের পরামর্শকে গুরুত্ব দিব। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর জাপার যুগ্ম আহবায়ক নাছির উদ্দীন সিদ্দিকী, কে এম আবছার উদ্দিন রনি, জহুর উদ্দিন জহির, উত্তর জেলা জাপা সদস্য সচিব শফিউল আজম চৌধুরী লিটন, জাপা নেতা আরমান মিয়া, যুবনেতা কায়সার হামিদ মুন্না, ছাত্রনেতা শরিফুল মোল্লা নিরব, ইপিজেড থানার সাধারণ সম্পাদক আবদুল লতিফ, যুবনেতা জাহিদুর ইসলাম জাহিদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












