বন্দর থেকে নিলামে মালামাল কিনে দেওয়ার কথা বলে ৬০ লাখ টাকা আত্মসাৎ

স্বর্ণ ও ৪ লাখ টাকাসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | রবিবার , ১৫ মার্চ, ২০২৬ at ১০:২৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বন্দর থেকে নিলামের মাধ্যমে আমেরিকান এলাচসহ বিভিন্ন মালামাল ক্রয় করে দেয়ার কথা বলে এক ব্যক্তির কাছ থেকে ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন, মো. দিদারুল আলম, মো. আব্দুল কাদের ও মো. কামাল হোসেন। গতকাল ও আগের দিন শুক্রবার নগরীর খুলশী ও কক্সবাজার সদর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২ ভরি স্বর্ণ, ১ টি সিএনজি ও নগদ ৪ লাখ ১২ হাজার ৪৯০ টাকা উদ্ধার করা হয়েছে।

নগরীর ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন খান দৈনিক আজাদীকে বলেন, গ্রেপ্তারকৃত আসামিরা প্রতারণামূলকভাবে চট্টগ্রাম বন্দর থেকে নিলামের মাধ্যমে আমেরিকান এলাচসহ বিভিন্ন মালামাল ক্রয় করে দেয়ার কথা বলে এক ব্যক্তির কাছ থেকে ৬০ লাখ টাকা আত্মসাৎ করেন। ওই ব্যক্তি ঘটনায় জড়িতদের বিরুদ্ধে গত ১২ মার্চ একটি মামলা দায়ের করেন। আসামিরা সংঘবদ্ধ প্রতারক চক্রের সক্রিয় সদস্য উল্লেখ করে ওসি জানান, ইতোপূর্বেও তারা বিভিন্ন সময় নগরীর বিভিন্ন থানা এলাকায় বিভিন্ন লোকের কাছ থেকে প্রতারণমূলকভাবে টাকা আত্মসাৎ করেছেন।

পূর্ববর্তী নিবন্ধমহাসড়কের পাশে ফিলিং স্টেশনে গাড়ির লাইন, যানজট
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় ইটভাটাকে ৫০ হাজার টাকা জরিমানা