বঙ্গোপসাগরে ফিশিং বোটে আগুন

শেখেরখীলের ২ জেলে হাসপাতালে

বাঁশখালী প্রতিনিধি | রবিবার , ২৩ জানুয়ারি, ২০২২ at ৭:৩৭ পূর্বাহ্ণ

 

 

 

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বাঁশখালীর শেখেরখীল এলাকার একটি ফিশিং বোটে সম্প্রতি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হলেও গতকাল শনিবার বিকেলে দুই জেলে হাসপাতালে ভর্তি হয়েছেন। তারা হলেন কুয়াকাটা সাগরপাড় এলাকার সাকিবুল (২০) ও বাঁশখালী নাপোড়া মীর পাড়ার মাহবুব আলম (৫৫)। হাসপাতালে ভর্তিকৃত রোগী ও জেলেদের সঙ্গে কথা বলে জানা যায়, বঙ্গোপসাগরে বাঁশখালীর শেখেরখীল এলাকার মো. ফয়জুল্লাহর মালিকানাধীন এক ফিশিং বোটে কয়েকদিন আগে দুর্ঘটনাবশত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার পর বোটে আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। গতকাল জেলেরা কুলে ফিরে হাসপাতালে চিকিৎসা করতে গেলে ঘটনাটি প্রকাশ পায়। মালিকপক্ষ আহতদের ৫০০ টাকা করে দিয়ে বিদায় করে দিয়েছে বলে জেলেদের অভিযোগ।

এ ব্যাপারে ফিশিং বোটের মালিক মো. ফয়জুল্লাহ বলেন, আমি ব্যবসায়ীক কাজে ঢাকায় ছিলাম। আমার অনুপস্থিতিতে সব কাজকর্ম দেখাশোনা করে কালু। ঘটনার পর সে আহতদের চিকিৎসা ও টাকা দিয়েছে বলে আমাকে জানিয়েছে। আমি এখন বাঁশখালীতে ফিরেছি। আহতদের চিকিৎসার খোঁজখবর নিচ্ছি।

পূর্ববর্তী নিবন্ধচেম্বার সভাপতি মাহবুবুল আলম আবারও সিআইপি নির্বাচিত
পরবর্তী নিবন্ধকাফন পরে মৌন মিছিলে শাবি শিক্ষার্থীরা