বঙ্গবন্ধু কাপ কাবাডি টানা চার আসরে চ্যাম্পিয়ন বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | মঙ্গলবার , ৪ জুন, ২০২৪ at ১১:২৮ পূর্বাহ্ণ

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডির শিরোপা ধরে রেখেছে স্বাগতিকরা। টানা চার আসরেই চ্যাম্পিয়ন বাংলাদেশ, প্রথমার্ধ শেষে বাংলাদেশ এগিয়ে থাকে ২৪–১০ পয়েন্টে, শেষ পর্যন্ত ৪৫–৩১ পয়েন্ট ম্যাচ জয় করে তারা। বাংলাদেশের মিজানুর রহমান হয়েছেন টুর্নামেন্ট সেরা রেইডার, রোমান হোসেন সেরা ক্যাচার। বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডির আগের তিন আসরের মধ্যে প্রথম দুইবার (২০২১ ও ২০২২) কেনিয়াকে (৩৮–২৮ ও ৩৪–৩১) এবং ২০২৩ সালে গত আসরে চাইনিজ তাইপেকে ৪২–২৮ পয়েন্টে হারিয়ে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।

পূর্ববর্তী নিবন্ধউল্লাস ক্লাবের জয় ২য় বিভাগে নেমে গেল শতদল জুনিয়র
পরবর্তী নিবন্ধপ্রথমবারের মত টি-টোয়েন্টিতে মুখোমুখি ইংল্যান্ড-স্কটল্যান্ড