বইয়ের সাথে যদি জীবন মাতে– তবে সে জীবন যেন ক্রমশঃ হয়ে ওঠে এক অনন্য আলোয় ভরা! বইয়ের চাইতে তাই এ–তো সুন্দর বিশ্বস্ত বন্ধু এ পৃথিবীতে যেন দ্বিতীয়ত আর কিছু নেই; বইয়ের জগতের দিকে তাকালে পৃথিবীর ভৌতিক দূরত্বটা তাই ক্রমশ ছোট হয়ে আসে, এবং মানুষের জীবনটা একটা বৃহৎ পরিসরের দিকে কেমন জানি– আর এই নিজের সাথে খুব দ্রুত হাঁটতে থাকে। বইয়ের এই অবিশ্বাস্য শক্তির কাছে– ভালোবাসার যেন একটা অন্যরকম গন্ধ আছে! তা–না হলে এই বইয়ের কথা শুনলে মানুষ কেন আপনাতে হয়ে উঠবে এ–তো বিলকুল আনন্দে মাতোয়ারা? বইয়ের এই অনুভূতির দিকে তাকালে মানুষ যেন তাই তার ভালোবাসার মানুষটিকে খুব ‘আচ্ছা’ করে খুঁজে পাই! মানুষের জীবন মানে আসলেই শিল্পশৈলীর একটি ধাবমান রেখাচিত্র – যদি না সেই সময়টাতে আপনার সাথে একটা ভালো বই সঙ্গী হয়ে থাকে!











