জাতীয় শিশু–কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসরের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগরী সাগরিকা শাখার ধুমকেতু অঞ্চলের উদ্যোগে আন্তঃআসর ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সরাইপাড়া ফ্রেঞ্জি স্পোর্টস এরিনাতে গত ২৯ আগস্ট বিকালে অনুষ্ঠিত হয়। ফাইনালে চট্টগ্রাম রেসিডেন্সিয়াল স্কুলের ফুটবল দল সুপিরিয়র সিআরএসসি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং জুঁই–চামেলী আসরের ফুটবল দল রিলাক্সো বোল্ট এফসি রানার্সআপ হওয়ার কৃতিত্ব অর্জন করে। অগ্রপথিক আদনান আরেফিন আবিরের সঞ্চালনায় এবং অঞ্চল পরিচালক শামসুদ্দোহা গাজীর পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শহর সমাজসেবা কার্যালয়–২, চট্টগ্রামের সমাজসেবা অফিসার মোহাম্মদ আলমগীর। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফুলকুঁড়ি আসরের কেন্দ্রীয় সদস্য ও চট্টগ্রাম মহানগরী সাগরিকা শাখার পরিচালক আব্দুল হালিম, সহকারী পরিচালক শাহেদুল ইসলাম আরাফাত এবং শাখার বিভিন্ন স্তরের সংগঠকবৃন্দ। পরে অতিথিবৃন্দ বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার ও ট্রফি তুলে দেন। প্রেস বিজ্ঞপ্তি।











