ইরানে বোমাবর্ষণ করেই যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। হামলার জবাব দিচ্ছে ইরানও। চলমান এই যুদ্ধাবস্থায় বিশ্বকাপে খেলার কথা ভাবতে পারছেন না ইরানের ফুটবল প্রধান মেহদী তাজ। উদ্ভূত পরিস্থিতিতে বিশ্বকাপে খেলার সম্ভাবনা দেখেন না মেহদী তাজ। ইরানের একটি স্পোর্টস পোর্টালে তিনি বলেন, ‘নিশ্চিতভাগেই বলা যায়, এই হামলার পর বিশ্বকাপে খেলার দিকে আমাদের আশা নিয়ে তাকিয়ে থাকার প্রত্যাশা করা যায় না।’ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় বিশ্বকাপে ‘জি’ গ্রুপে পড়েছে ইরান। আগামী ১৬ জুন লস অ্যাঞ্জেলসে নিউ জিল্যান্ডের মুখোমুখি হওয়ার কথা তাদের। একই মাঠে তাদের পরের ম্যাচ বেলজিয়ামের বিপক্ষে, আগামী ২১ জুন। আর সিয়াটলে ২৭ জুন তাদের প্রতিপক্ষ মিশর। আগামী ১১ জুন শুরু হয়ে ১৯ জুলাই শেষ হবে এবারের বিশ্বকাপ।










