ফটিকছড়িতে গাউসুল আজম হযরত সৈয়দ গোলামুর রহমান প্রকাশ বাবা ভাণ্ডারীর (ক.) বার্ষিক ওরশের সমাপনী দিবসের চাহরাম কেন্দ্রীয় মিলাদ, কিয়াম, জিকির, মুনাজাত এবং তবাররুকাত পরিবেশনের মধ্যদিয়ে গত ৮ এপ্রিল সম্পন্ন হয়েছে। গাউসিয়া হক মনজিলের সাজ্জাদানশীন হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারীর (মঃ) সদারতে পবিত্র চাহরাম শরীফ অনুষ্ঠিত হয়। এসময় দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মুনাজাতে সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী বলেন, হে আল্লাহ, জাতি–ধর্মবর্ণ নির্বিশেষে তোমার বান্দারা আপনার প্রিয় হাবিবের (স.) ও আউলিয়া কেরামের নেয়ামত হাছিলের জন্য দরবারে সমবেত হয়েছেন তাদের হাজিরিকে কবুল করুন। মহান অলীর খেদমতের বদৌলতে দুনিয়ায় একটি সম্মানের জীবন দান করুন। তিনি বলেন, ওরস মোবারকের এই সমাপনী দিবসে আপনার অগণিত আশেক–ভক্ত দয়ার আশায়, ক্ষমার আশায়, শান্তির আশায়, দুনিয়া ও আখেরাতের মুক্তির আশায় আপনার কাছে হাত তুলেছেন। তাদের সকলের ফরিয়াদ কবুল করুন।
মোনাজাতে সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ক.) আরো বলেন, গাউসুল আজম বিল বিরাসত হযরত সৈয়দ গোলামুর রহমান মাইজভান্ডারির (ক.) পবিত্র ওরসের সমাপনী দিবসে তার আশেক ভক্তরা নানা কর্মসূচির ইন্তেজাম করেছেন। আপনার বান্দারা দুনিয়ার প্রয়োজনকে দূরে ঠেলে দিয়ে আপনার প্রিয় বন্ধু মওলায়ে রহমানের দরবারে হাজির হয়েছেন তাদের গুনাহ ক্ষমা করুন। প্রেস বিজ্ঞপ্তি।














