ফটিকছড়িতে মোটরসাইকেল চালকের লাশ উদ্ধার

ফটিকছড়ি প্রতিনিধি | রবিবার , ১ ফেব্রুয়ারি, ২০২৬ at ১২:৫৪ অপরাহ্ণ

ফটিকছড়ি চা বাগানের পূর্ব পাশে মাইচ্ছের ছোলা এলাকায় রাস্তার পাশে মুজিবুর রহমান নামে এক মোটরসাইকেল চালকের লাশ পাওয়া গেছে। তবে তার মোটরসাইকেলটি ঘটনাস্থলে পাওয়া যায়নি।

আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় রাস্তার পাশে লাশটি দেখতে পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশকে খবর দেয়।

মজিবুর রহমান কাঞ্চননগর ৭ নম্বর ওয়ার্ডের হাছি মিয়া পল্লান বাড়ীর কৃষক নুরুল আলমের পুত্র। পেশায় সেই একজন ভাড়াই চালিত মোটরসাইকেল চালক।

স্থানীয় সাবেক ইউপি সদস্য আবু তাহের জানান, ধারণা করা হচ্ছে ভাড়া নিয়ে কোথাও গেলে তার মোটরসাইকেলটি ছিনিয়ে নেয়ার জন্য তাকে মারধর করে ফেলে রাখা হয়েছে। গতরাতে এ ঘটনা ঘটেছে।

ফটিকছড়ি থানার উপ-পরিদর্শক মুজিবুর রহমান জানান, একজন মোটরসাইকেলের লাস্ট পাওয়া গেছে। তার মাথায় প্রচুর পরিমাণে রক্তক্ষরণ দেখা গেছে। মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এখনো পর্যন্ত আমরা ঘটনাস্থলে রয়েছি।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে ‎ট্রাকভর্তি চোরাই রড আটক
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে নিষিদ্ধ ৩৩০ ‘দুষ্কৃতকারী’ তালিকাভুক্ত সন্ত্রাসী আকতার গ্রেপ্তার