ফটিকছড়িতে নিষেধাজ্ঞা অমান্য করে ইটভাটার কার্যক্রম পরিচালনা, কাঁচা ইট ধ্বংস

ফটিকছড়ি প্রতিনিধি | শুক্রবার , ২০ ফেব্রুয়ারি, ২০২৬ at ৫:৩৫ পূর্বাহ্ণ

ফটিকছড়ির শস্যভাণ্ডার খ্যাত হারুয়ালছড়ির ফটিকছড়ি বিলে একাধিকবার ইটভাটা গুড়িয়ে দেয়ার পরেও ভাটা নির্মাণ ও কার্যক্রম পরিচালনা করায় এর বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

গত বুধবার বিকালে মেসার্স এন এস বি ব্রিক ফিল্ডে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীম। অভিযানের আগেই প্রশাসনের উপস্থিতি টের পেয়ে ব্রিকসের কাজে জড়িত সবাই পালিয়ে যায়। এসময় কাঁচা তৈরীকৃত কয়েক হাজার ইট ধ্বংস করে দেওয়া হয়।

প্রশাসন সূত্রে জানা যায়বিগত ২০১৮ সালে হারুয়ালছড়ির মেসার্স এন এস ব্রিক ফিল্ডটি আদালতের নিষেধাজ্ঞায় বন্ধ করে দেওয়া হয়। পরে ২০২৫ সালের নভেম্বর মাসে ফিল্ডটি আবারো কার্যক্রম শুরু করতে চাইলে পরিবেশ অধিদপ্তর তা গুড়িয়ে দেয়। সমপ্রতি আবারো ফিল্ডটিতে চিমনি ও কাঁচা ইট তৈরীসহ কার্যক্রম পরিচালনা করার খবর পেয়ে উপজেলা প্রশাসন সাথে পুলিশ নিয়ে অভিযানে যায়। অভিযানের সময় ব্রিক ফিল্ডের সবাই পালিয়ে যায়। এসময় কয়েক হাজার কাঁচা তৈরী ইট ধ্বংস করে উপজেলা প্রশাসন।

এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন বলেনফটিকছড়ি বিল আমাদের শস্যভাণ্ডার। এখানে এ ফিল্ডটির কারণে চাষাবাদ বিনষ্ট হচ্ছে। পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বারবার ব্রিক ফিল্ডটি চালানোর চেষ্টা করা হচ্ছে। আমরা কোন ভাবেই এ জায়গায় কোন ধরনের ব্রিক ফিল্ড হতে দিতে পারিনা।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীম বলেনএনএসবি ব্রিক ফিল্ডটি আদালত বন্ধের নির্দেশ দেয়। পরে মালিকপক্ষ এ রায়ের বিরুদ্ধে আপিল করে। যার শুনানি এখনো চলছে। মামলায় পূর্ণাঙ্গ রায় না আসা পর্যন্ত ফিল্ডটিতে কোন ধরনের কাজ করা যাবেনা। তিনি বলেনকাজ চলার খবর পেয়ে আমরা অভিযান চালিয়েছি কিন্তু ঘটনাস্থলে আসার পর ব্রিক ফিল্ডের সবাই পালিয়ে যায়। সেখানে তৈরীকৃত কয়েক হাজার ইট ধ্বংস করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধঈদের আগেই ফ্যামিলি কার্ড
পরবর্তী নিবন্ধমক্কা মদিনার আদলে প্রতিদিন হাজারো মুসল্লির ইফতার