চন্দনাইশ স্পোর্টিং ক্লাবের ঈদ পুনর্মিলনীতে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচ গত ২৪ মার্চ মঙ্গলবার বিকেলে উপজেলার কাসেম মাহাবুব উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় চন্দনাইশ ফুটবল একাদশ ১–০ গোলে আনোয়ারা ফুটবল একাদশকে পরাজিত করে। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম–১৪ আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার মো. রাজিব হোসেন, সহকারী কমিশনার (ভূমি) ঝুন্টু বিকাশ চাকমা, থানা অফিসার ইনচার্জ ইলিয়াস খাঁন, সিরাজুল ইসলাম, ইফতেখার হোসেন, সিআইপি হেলাল উদ্দীন, মোরশেদুল আলম প্রমুখ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এমপি জসিম উদ্দীন আহমদ বলেন, খেলাধুলা যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করতে সহায়ক ভূমিকা পালন করে। তাই চন্দনাইশের ক্রীড়াঙ্গনকে আরো এগিয়ে নিতে তিনি বিভিন্ন পদক্ষেপ হাতে নেয়ার পরিকল্পনা নিয়েছেন।












