কোয়ালিটি ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত এক প্রীতি ক্রিকেট ম্যাচে চিটাগাং সিটি ক্লাব জয়লাভ করেছে। গতকাল শুক্রবার সকালে অনুষ্ঠিত ম্যাচের সুপার ওভারে সিটি ক্লাব ৮ রানে চিটাগং ব্রাদার্স ক্লাবকে পরাজিত করে। নির্দিষ্ট ১৫ ওভারের খেলা ১০৪ রানে টাই হলে সুপার ওভারে ৮ রানে সিটি ক্লাব জয়লাভ করে। ম্যাচ শেষে ক্লাব কর্মকাণ্ডে বিশেষ ভূমিকা রাখায় ক্রিকেট কোচ তপন দত্ত, সাবেক খেলোয়াড় নাসির খান, মোহাম্মেদ ফয়সল, আসিফ ইকবাল ও গৌতম মজুমদারকে ক্রেস্ট প্রদানের মাধ্যমে সংবর্ধিত এবং দুই দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্রীড়া সংগঠক সৈয়দ গিয়াসউদ্দিন মো. হেলাল। খেলায় নাসির খানকে সেরা বোলার, এস এম আনোয়ার হোসেনকে সেরা ব্যাটার ও মানু দত্ত সেরা খেলোয়াড় নির্বাচিত হন।











