প্রিমিয়ার ভার্সিটির হাজারী লেইনস্থ ভবনে আইন বিভাগের এলএলবি (অনার্স) ৫৮তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম গত ৪ মার্চ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির। বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক অনুপ কুমার বিশ্বাসের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার ড. জাহেদ হোছাইন সিকদার, আইন অনুষদের অ্যাডজাঙ্কট ডিন প্রফেসর মোহাম্মদ মোরশেদ মাহমুদ খান, সহকারী ডিন তানজিনা আলম চৌধুরী ও প্রক্টর মোহাম্মদ সোলাইমান চৌধুরী। উপস্থিত ছিলেন কমপ্লেইন্ট কমিটির আহ্বায়ক ড. মেহের নিগার। প্রধান অতিথি বলেন, প্রিমিয়ার ইউনিভার্সিটির আইন বিভাগের বেশ সুনাম আছে, আছে ঈর্ষণীয় পর্যায়। আমাদেরকে এই সুনাম, এই ঈর্ষণীয় পর্যায় ধরে রাখতে হবে। এটা সম্ভব যদি তোমরা ভালোভাবে পড়াশোনা কর, ভালো রেজাল্ট কর এবং চমৎকার সাফল্য অর্জন কর।
বিশেষ অতিথির বক্তব্যে প্রফেসর মোহাম্মদ মোরশেদ মাহমুদ খান বলেন, আইন বিভাগের অর্জন বাংলাদেশে অসামান্য ও অনন্য সাধারণ। সুতরাং তোমরা এই বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে পড়াশুনা করার সিদ্ধান্ত নিয়ে ভালো কাজ করেছ। তোমরা এই বিভাগ থেকে শিক্ষা গ্রহণ করে মানবিক গুণাবলীসম্পন্ন আইনজীবী হবে।সহকারী ডিন তানজিনা আলম চৌধুরী বলেন, আজ থেকে তোমরা প্রিমিয়ার ইউনিভার্সিটি পরিবারের অংশ। আমি বিশ্বাস করি, আইনকে ভালোবেসে তোমরা তোমাদের অধ্যয়নকাল সম্পন্ন করবে।
প্রক্টর মোহাম্মদ সোলাইমান চৌধুরী নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রিমিয়ার ইউনিভার্সিটির কোড অব কন্ডাক্ট নিয়ে আলোচনা করেন। সভাপতির বক্তব্যে বিভাগের চেয়ারম্যান অনুপ কুমার বিশ্বাস নবীন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন। বক্তব্য রাখেন ড. মেহের নিগার এবং নবীন শিক্ষার্থী তসলিম জাহান ও শাহসীর খান। সহকারী অধ্যাপক ইয়াসমিন ফারজানার সঞ্চালনায় অনুষ্ঠানে বিভাগের শিক্ষক–শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।












