প্রিমিয়ার ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের বিএসএস (অনার্স) ৪১তম ব্যাচের ফ্রেশম্যান ওরিয়েন্টেশন প্রোগ্রাম গতকাল সোমবার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ট্রেজারার প্রফেসর ড. জাহেদ হোছাইন সিকদার। বিশেষ অতিথি ছিলেন রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির, সমাজবিজ্ঞান অনুষদের সহকারী ডিন ফারজানা ইয়াসমিন চৌধুরী এবং প্রক্টর জনাব মোহাম্মদ সোলাইমান চৌধুরী। বিভাগের কো–অর্ডিনেটর সহকারী অধ্যাপক বদরুল হাসান আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যাপক বিদ্যুৎ কান্তি নাথ, সহকারী অধ্যাপক উম্মে সালমা এবং সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক ইয়াকুব আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক ড. অর্পিতা দত্ত।
প্রধান অতিথি বলেন, অর্থনীতি একটি প্রাচীন ও মৌলিক বিষয়। বলা হয়ে থাকে, এই অর্থনীতির ডিসিপ্লিন হলো মাদার ডিসিপ্লিন। তিনি বলেন, তোমরা ৪১তম ব্যাচের নবীন শিক্ষার্থীরা যদি সঠিক ও যথাযথ জ্ঞান অর্জন করতে পারো, তবে ভবিষ্যতে উচ্চতর ডিগ্রি অর্জনের ক্ষেত্রে তা সহায়ক হবে। রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির বলেন, তুমি যে–বিষয়টা পড়বে, প্রথমত সেটা যেন তোমাকে সমৃদ্ধ করে। তারপর সেটা তোমার মাধ্যমে পরিবার, রাষ্ট্র ও সমাজকে যেন সমৃদ্ধ করতে পারে। তিনি উল্লেখ করেন, ইউনিভার্সিটির স্নাতক পর্যায়ের পাঁচটি একাডেমিক প্রোগ্রাম বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল থেকে অ্যাক্রেডিটেশন সনদ অর্জন করেছে। এই প্রোগ্রামগুলোর মধ্যে বিএসএস (অনার্স) ইন ইকোনোমিক্স অন্যতম। তিনি কাঙ্ক্ষিত মান বজায় রেখে ডিগ্রি অর্জনের কথা উল্লেখ করে বলেন, প্রিমিয়ার ইউনিভার্সিটির মিশন ও ভিশন সফল করতে হবে।
সহকারী ডিন ফারজানা ইয়াসমিন চৌধুরী বলেন, বিশ্বের চ্যালেঞ্জগুলো গ্রহণ ও মোকাবিলা করার জন্য তোমাদেরকে এই বিভাগে উত্তমভাবে পড়াশুনা করে প্রস্তুত হতে হবে। প্রক্টর মোহাম্মদ সোলাইমান চৌধুরী তাঁর বক্তব্যে ছাত্র–ছাত্রীদের জন্য কোড অব কন্ডাক্ট এবং তা অনুসরণ করার গুরুত্ব নিয়ে আলোকপাত করেন।
সহযোগী অধ্যাপক বিদ্যুৎ কান্তি নাথ বলেন, নবীন শিক্ষার্থীদের উচ্চ মাধ্যমিক–শিক্ষার পরে বিশ্ববিদ্যালয়–জীবনের সূচনা তার একটি উদাহরণ।
কমপ্লেইন্ট কমিটির সদস্য–সচিব উম্মে সালমা তাঁর বক্তব্যে জেন্ডার ইক্যুয়ালিটির গুরুত্ব তুলে ধরে ইভটিজিং এন্ড সেঙুয়াল হ্যারাসমেন্ট প্রতিরোধে করণীয় নিয়ে আলোচনা করেন। সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক ইয়াকুব আলী নবীন ছাত্র–ছাত্রীদের উদ্দেশ্যে পরীক্ষা নিয়ন্ত্রক বিভাগের কার্যপরিধি এবং গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন। এই আয়োজনে বিভাগের শিক্ষক সহকারী অধ্যাপক জনাব সুদীপ দে একাডেমিক রুলস অ্যান্ড রেগুলেশন সংক্রান্ত একটি প্রেজেন্টেশন এবং বিভাগের ৩৯তম ব্যাচের শিক্ষার্থী আমিনুর রহমান ক্লাব অ্যাক্টিভিটিস সংক্রান্ত একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন।
অধ্যাপক বদরুল হাসান আউয়াল তাঁর সমাপনি বক্তব্যে নবীন ছাত্র–ছাত্রীদের পড়াশুনার পাশাপাশি কো–কারিকুলাম কার্যক্রমে অংশগ্রহণ করার উপর গুরুত্ব আরোপ করেন। এই আয়োজনে ৪১তম ব্যাচের সকল নবীন শিক্ষার্থী এবং অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ফারিয়া হোসেন বর্ষা ও প্রভাষক ইফতেখার মিয়াসহ বিভাগের সকল কর্মকর্তা–কর্মচারী উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।













