মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১ ফেব্রুয়ারি প্রিমিয়ার ইউনিভার্সিটির উদ্যোগে যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে দিবসটি উদযাপিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জিইসি মোড়স্থ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদিরের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জাহেদ হোছাইন সিকদার, রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির, বিভিন্ন অনুষদের ডিন, সহযোগী ডিন, সহকারী ডিন, শিক্ষক–শিক্ষিকা এবং কর্মকর্তা–কর্মচারীবৃন্দ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণকালে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহীত উল আলম, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রফেসর অমল ভূষণ নাগ, প্রকৌশল অনুষদের প্রফেসর ড. মিহির কুমার রায়, প্রকৌশল অনুষদের সহযোগী ডিন প্রফেসর ড. সাহীদ মো. আসিফ ইকবাল, আইন অনুষদের সহকারী ডিন জনাব তানজিনা আলম চৌধুরী, সমাজবিজ্ঞান অনুষদের সহকারী ডিন ফারজানা ইয়াসমিন চৌধুরী, প্রক্টর মোহাম্মদ সোলাইমান চৌধুরী, পরীক্ষা নিয়ন্ত্রক শেখ মুহম্মদ ইব্রাহিম, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অফিসের ডিরেক্টর জনাব সাদাত জামান খান, ছাত্রকল্যাণ উপদেষ্টা ড. আবদুর রহিম, ইইই বিভাগের চেয়ারম্যান জনাব টুটন চন্দ্র মল্লিক, গণিত বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. হারাধন কুমার মহাজন, স্থাপত্য বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হোসেন মুরাদ, ইংরেজি বিভাগের চেয়ারম্যান সৈয়দ জসিম উদ্দিন, পাবলিক হেলথ বিভাগের চেয়ারম্যান ড. মো. জাহেদুল ইসলাম, অর্থনীতি বিভাগের কো–অর্ডিনেটর বদরুল হাসান আউয়াল, সমাজতত্ত্ব ও টেকসই উন্নয়ন বিভাগের কো–অর্ডিনেটর আবদুল্লাহ আল মোজাহিদ, ম্যানেজমেন্ট ডিসিপ্লিনের কো–অর্ডিনেটর তাসনিম সুলতানা, ফিন্যান্স ডিসিপ্লিনের কো–অর্ডিনেটর রাজীব দত্ত, অ্যাকাউন্টিং ডিসিপ্লিনের কো–অর্ডিনেটর ড. আহসান উদ্দিন, ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজি বিভাগের কো–অর্ডিনেটর জনাব কুহেলী চৌধুরীসহ প্রক্টরিয়াল বডির সদস্যবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।












