প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে এগিয়ে আসা জরুরি

ওব্যাট হেল্পার্সের অনুষ্ঠানে বক্তারা

| মঙ্গলবার , ৪ জুলাই, ২০২৩ at ৬:৫৮ পূর্বাহ্ণ

সমাজের পিছিয়ে পড়া জনপদের কম সৌভাগ্যবান মানুষের মাঝে ঈদের খুশি ছড়িয়ে দিতে পাশে দাঁড়িয়েছে ওব্যাট হেল্পার্স। নগরীর বায়েজিদ লিংক রোডস্থ এসডিজি ইয়ুথ ফোরাম পরিচালিত সুবিধাবঞ্চিত শিশুদের বিদ্যায়তন স্বপ্নচাষীতে ওব্যাট হেল্পার্সের উদ্যোগে ঈদ উপহার হিসেবে প্রায় শতাধিক পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।

ওব্যাট হেল্পার্সের কান্ট্রি ম্যানেজার সোহেল আখতার খানের সভাপতিত্বে ও এসডিজি ইয়ুথ ফোরামের দপ্তর সম্পাদক মিনহাজুর রহমান শিহাবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের প্রতিষ্ঠাতা ডা. বিদ্যুৎ বড়ুয়া। উদ্বোধক ছিলেন লায়ন মো. জোনাব আলী। বিশেষ অতিথি ছিলেন পূর্বাশার আলোর কেন্দ্রীয় সভাপতি আবু সাদেক, কলামিস্ট নেছার আহমেদ খান, এসডিজি ইয়ুথ ফোরামের সভাপতি নোমান উল্লাহ বাহার, মুন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ফয়সাল মুন, অজয় কর, মনির হোসেন, এমআরটি ক্লাবের সভাপতি রায়হান ইসমাইল, সাধারণ সম্পাদক এহতেশামুল হক, স্বপ্নচাষীর শিক্ষক তানিয়া আক্তার প্রমুখ।

অনুষ্ঠানে ডা. বিদ্যুৎ বড়ুয়া বলেন, পিছিয়ে পড়া জনপদের শিশুদের শিক্ষা দীক্ষায় এগিয়ে নিতে স্বপ্নচাষীর মত শিক্ষায়তনের গুরুত্ব অত্যধিক। এর পাশাপাশি অভিভাবকদেরও উচিত তাদের সন্তানদের লেখাপড়ার প্রতি নজর রেখে মানসম্পন্ন শিক্ষা নিশ্চিতে সোচ্চার ভূমিকা রাখা। তবেই প্রান্তিক জনপদের শিশুরাও সমাজের মূলস্রোতে অংশগ্রহণের সুযোগ পাবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল পুসাস
পরবর্তী নিবন্ধকোয়ান্টাম ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী