নওগাঁ জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের তত্ত্বাবধানে আয়োজিত প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে অনুষ্ঠিত প্রাণিসম্পদ প্রযুক্তি প্রদর্শনীতে ঘাসফুল উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। উদ্ভাবনী ও কার্যকর প্রযুক্তি উপস্থাপনার মাধ্যমে সংস্থাটি প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করে।
পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. মাহফুজার রহমান। প্রধান অতিথি ছিলেন নওগাঁ জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম।
পুরস্কার গ্রহণকালে ঘাসফুলের টেকনিক্যাল ম্যানেজার মো. আমির হামজা বলেন, মাঠ পর্যায়ে টেকসই প্রাণিসম্পদ উন্নয়ন, দেশীয় জাত সংরক্ষণ এবং আধুনিক প্রযুক্তির কার্যকর প্রয়োগের মাধ্যমে প্রান্তিক খামারিদের সক্ষমতা বৃদ্ধি আমাদের মূল লক্ষ্য। প্রেস বিজ্ঞপ্তি।











