প্রস্তাবিত নতুন রাজধানী নুসানতারায় প্রথমবারের মতো স্বাধীনতা দিবস উদযাপন করেছে ইন্দোনেশিয়া। এর আগে নুসানতারায় প্রথমবারের মতো মন্ত্রিসভার বৈঠক করেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো। মূলত প্রায় ৩৩ বিলিয়ন ডলারের মেগা প্রজেক্টের ব্যাপারে বিনিয়োগকারীদের আশ্বস্ত করতেই সেখানে নানাবিধ কর্মসূচি পালন করা হচ্ছে। ডাচ শাসন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি দখলদারিত্বের পর ১৯৪৫ সালে স্বাধীনতার ঘোষণা দেয় ইন্দোনেশিয়া। পরিকল্পনা ছিল ৭৯তম স্বাধীনতা দিবসেই নতুন রাজধানী আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।
কিন্তু বোর্নিও দ্বীপের প্রকল্পের নির্মাণ কাজ এখনও শেষ না হওয়া এবং তহবিল সংক্রান্ত সমস্যার কারণে নতুন রাজধানীর উদ্বোধন করা সম্ভব হয়নি। কয়েক বছর আগে জাকার্তা থেকে নুসানতারায় রাজধানীয় সরিয়ে নেওয়ার ঘোষণা দেওয়া হয়।












