রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাংয়ের উদ্যোগে রাউজানের নোয়াপাড়ায় আমেনা বশর বয়স্ক পুনর্বাসন কেন্দ্রের বাসিন্দা প্রায় ৫০ জন বৃদ্ধ পুরুষ ও মহিলার জন্য সিলিং ফ্যান, ঔষধ, কাপড় ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার আয়োজিত অনুষ্ঠানে অতিথি ছিলেন ক্লাব সভাপতি রোটারিয়ান মোহাম্মদ সালাউদ্দিন, রোটারিয়ান পিপি ইঞ্জিনিয়ার আমজাদ হোসেন, সেক্রেটারি রোটারিয়ান মোহাম্মদ মনসুর মিয়া, রোটারিয়ান এস এম সাজ্জাদ হোসাইন, রোটারিয়ান আহমেদ ইসমাইল, রোটারিয়ান আবদুল্লাহ আল মামুন ও রোটারিয়ান ইঞ্জিনিয়ার জামাল উদ্দিন।
বক্তারা বলেন, রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাং জন্মলগ্ন থেকে ১৩ বছর ধরে বয়স্ক পুনর্বাসন কেন্দ্রের বাসিন্দাদের জন্য কাজ করে যাচ্ছে। প্রবীণরা সমাজের জন্য বোঝা নয়, তারা সমাজের পথপ্রদর্শক। তাদের দেখানো পথ ধরে আমরা এগিয়ে যাচ্ছি। প্রতিটি পরিবারে প্রবীণদের সেবা ও দেখভাল করার মাধ্যমে আমাদের দায়িত্ব পালনের সুযোগ রয়েছে। সকল ক্ষেত্রে প্রবীণদের অধিকার প্রতিষ্ঠা করতে পারলে একটা সুন্দর সমাজ বিনির্মাণ করতে পারব। প্রেস বিজ্ঞপ্তি।












