প্রবারণা পূর্ণিমা, হাটহাজারীতে সরকারি অনুদান বিতরণ

হাটহাজারী প্রতিনিধি | বৃহস্পতিবার , ২২ অক্টোবর, ২০২৬ at ৯:১১ পূর্বাহ্ণ

বৌদ্ধ সম্প্রদায়ের পবিত্র ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা উপলক্ষে গতকাল বুধবার হাটহাজারীতে সরকারি অনুদান বিতরণ করা হয়েছে। মির্জাপ্রু গৌতমাশ্রম বিহারের ধর্মানন্দ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ শাসনানন্দ মহাথেরো। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান। তিনি বলেন, সরকার সকল ধর্মের সমঅধিকারে বিশ্বাস করে। তাই প্রত্যেক ধর্মের অধিকার রক্ষায় সরকার কাজ করছে।

এতে বিশেষ অতিথি ছিলেন মির্জাপুর ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. জাকির হোসেন। হাটহাজারী বৌদ্ধ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক লায়ন অনুপম বড়ুয়ার সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক কেশব কুমার বড়ুয়া।

পূর্ববর্তী নিবন্ধসকল ধর্মের মানুষের পারস্পরিক ভ্রাতৃত্বের মাধ্যমে গড়ে উঠবে আগামীর বাংলাদেশ
পরবর্তী নিবন্ধদক্ষিণ জেলা জামায়াতের সভা