প্রবারণা পূর্ণিমা উপলক্ষে সিএমপিতে আইনশৃঙ্খলা বিষয়ক সভা

| সোমবার , ১৯ অক্টোবর, ২০২৬ at ১১:২৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগরী এলাকায় আসন্ন বৌদ্ধ সমপ্রদায়ের ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা–২০২৬ শান্তিপূর্ণ, উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদ্‌যাপন উপলক্ষে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উদ্যোগে আইনশৃঙ্খলা সংক্রান্ত নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল দামপাড়া পুলিশ লাইন্সস্থ সিএমপি সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী। সভায় চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন বৌদ্ধবিহার ও ধর্মীয় উপাসনালয়ে প্রবারণা পূর্ণিমা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্‌যাপনের লক্ষ্যে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তাব্যবস্থা, যানবাহন নিয়ন্ত্রণ, জননিরাপত্তা, ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তা এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়সহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধি, প্রবারণা পূর্ণিমা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দ, সংশ্লিষ্ট স্টেকহোল্ডার প্রতিনিধি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে নিরাপত্তা ও ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন বিষয়, সম্ভাব্য চ্যালেঞ্জ এবং করণীয় সম্পর্কে তাঁদের মূল্যবান মতামত ও পরামর্শ তুলে ধরেন। সভাপতি উপস্থিত সকলের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং প্রবারণা পূর্ণিমা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশে উদ্‌যাপন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী; চৌধুরী; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ; উপ–পুলিশ কমিশনার (সদর) মো. ফেরদৌস আলী চৌধুরী, উপ–পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. হাবিবুর রহমান প্রাং, উপ–পুলিশ কমিশনার (ডিবি–দক্ষিণ) শেখ শরীফুল ইসলাম, উপ–পুলিশ কমিশনার (ট্রাফিক–উত্তর) নেছার উদ্দিন আহম্মেদসহ সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, সংশ্লিষ্ট স্টেকহোল্ডার প্রতিনিধি, চট্টগ্রাম বৌদ্ধবিহার পরিচালনা কমিটির প্রতিনিধি এবং সম্মিলিত প্রবারণা পূর্ণিমা উদ্‌যাপন পরিষদের নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়িতে হচ্ছে সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ
পরবর্তী নিবন্ধগুপ্ত ও সুপ্তদের ষড়যন্ত্র জনগণ নস্যাৎ করে দিয়েছে