নগরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানিয়ে সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে সম্প্রীতি র্যালি করেছেন চট্টগ্রাম–১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান। গতকাল সোমবার দুপুরে নগরের সাগরিকা মোড় থেকে শুরু হয় বর্ণাঢ্য এ র্যালি। ব্যতিক্রমী এ আয়োজনে অংশ নিয়েছেন কয়েক হাজার হিন্দু ধর্মাবলম্বী। বর্ণাঢ্য র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সাগরিকা স্কয়ারে শেষ হয়। এরপর পূজা উপলক্ষ্যে দুস্থদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন সাঈদ আল নোমান।
র্যালি শুরুর পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সাঈদ আল নোমান বলেন, বৈচিত্র্যের মাঝে আমাদের সমপ্রীতি এবং সেই সমপ্রীতিই আমাদের সবচেয়ে বড় শক্তি। আর সেই সমপ্রীতি রক্ষায় আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল (মঙ্গলবার) চট্টগ্রামে আসছেন। গেল ১২ ফেব্রুয়ারি দ্বিধাহীন চিত্তে সনাতন ধর্মালম্বী ভাই–বোনেরা আমাদের জাতীয়তাবাদী দল বিএনপিকে ভোট দিয়েছেন। সেই আস্থার মর্যাদা রাখতে তিনি নিজে উদ্যোগে চট্টগ্রামের পূজায় আসছেন।
তিনি বলেন, আগামীকাল (মঙ্গলবার) প্রধানমন্ত্রী একটি বিরল ঘটনার সাক্ষী করতে যাচ্ছেন চট্টগ্রামকে। এই চট্টগ্রামে হাজার হাজার সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদের বসবাস। ১৯৯৩ সালে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এসেছিলেন জেএম সেন হলে। সেই সময় চট্টগ্রামের নেতা এবং ওই আসনের সাবেক এমপি ও মন্ত্রী প্রয়াত আবদুল্লাহ আল নোমান তাকে আমন্ত্রণ জানিয়ে নিয়ে আসেন। এবার তারই সন্তান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান একই পূজামণ্ডপে আসছেন। নগর বিএনপির যুগ্ম আহবায়ক কাজী বেলালের সভাপতিত্বে ও পাহাড়তলী থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জিয়ার সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সদস্য সাথী উদয় কুসুম বড়ুয়া, নগর বিএনপির যুগ্ম আহবায়ক শফিকুর রহমান স্বপন, সাবেক যুগ্ম আহবায়ক এস কে খোদা তোতন, সদস্য আবুল হাশেম, মোশাররফ হোসেন ডিপ্টি, জাহাঙ্গীর আলম, তোফাজ্জল হোসেন, গোলাম মনসুর, খাজা আলাউদ্দিন, আশরাফ খান, আলী হায়দার, মজিবুল হক মজু, এস এম আজাদ, দাদন দড়ি সুরুজ, শহীদ মোহাম্মদ চৌধুরী, দিদারুল আলম সুমন, আরিফ মেহেদী, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রাজীব ধর তমাল, পাহাড়তলী থানা পূজা কমিটির সভাপতি মিঠুন সরকার, হালিশহর সভাপতি লিটন দেবনাথ লিখন, খুলশী সভাপতি দেবাশীষ মজুমদার, পাঁচলাইশ সভাপতি শুভাশীষ চৌধুরী, ডাবলমুরিং সাধারণ সম্পাদক জিন্টু শীল, সবুজ সংঘের সভাপতি মিল্টন চন্ত্র দাশ ও বিকাশ শর্মা।












