প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

| রবিবার , ২৭ অক্টোবর, ২০২৪ at ৩:৪২ পূর্বাহ্ণ

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার–উজ–জামান। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গতকাল শনিবার তাদের সাক্ষাৎ হয়। খবর বিডিনিউজের।

প্রধান উপদেষ্টার দপ্তরের বরাত দিয়ে বাসস জানায়, বৈঠকে জেনারেল ওয়াকার–উজ–জামান প্রধান উপদেষ্টাকে তার সাম্প্রতিক যুক্তরাষ্ট্র ও কানাডা সফর সম্পর্কে অবহিত করেন। যুক্তরাষ্ট্র ও কানাডায় দশ দিনের সফর শেষে শুক্রবার দেশে ফেরেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার–উজ–জামান। সরকারি সফরে গত ১৫ অক্টোবর যুক্তরাষ্ট্রে যান সেনাপ্রধান।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধকালুরঘাট সেতুতে যান চলাচল আজ থেকে