পেকুয়ায় নারী কারবারিসহ আটক ৩, ইয়াবা উদ্ধার

পেকুয়া প্রতিনিধি | মঙ্গলবার , ৩ মার্চ, ২০২৬ at ৭:০৭ পূর্বাহ্ণ

কক্সবাজারের পেকুয়ায় যৌথ বাহিনীর অভিযানে এক নারী মাদক ব্যবসায়ীসহ ৩ জনকে আটক করা হয়েছে। এ সময় আটককৃতদের কাছ থেকে ২৯৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গত রোববার দিবাগত রাত ১টার দিকে উপজেলার শিলখালী ইউনিয়নের কাছারিমুড়া এলাকার রেজাউল করিমের বাড়িতে এ অভিযান পরিচালিত হয়।আটকৃতরা হলেন, টেকনাফ উপজেলার সাবরাং ইউপির নুর আহমদের স্ত্রী মোস্তফা বেগম (৪১), বাড়ির মালিক রেজাউল করিম (৫৮) ও রেজাউল করিমের ছেলে আব্দুর রহিম (২৮)

যৌথ বাহিনী সূত্রে জানা যায়, শিলখালী ইউনিয়নের কাছারিমুড়া এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র টেকনাফ থেকে ইয়াবা এনে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। ওই এলাকায় যৌথবাহিনী মাদক ও মাদক ব্যবসা নির্মূলে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। তারই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাছারিমুড়া এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ৩ মাদক কারবারিকে ৩৯৭ পিস ইয়াবাসহ আটক করা হয়। পরবর্তীতে আইনি প্রক্রিয়ার জন্য আটককৃতদের পেকুয়া থানায় সোপর্দ করা হয়।

এ বিষয়ে পেকুয়া থানার ওসি খাইরুল আলম জানান, আটককৃতের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদক আইনে নিয়মিত মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে। আটককৃতরা বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য পাইকারি ও খুচরা বিক্রয় করে থাকে। ওসি বলেন, মাদক নির্মূলে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচাক্তাইয়ে কোনো চাঁদাবাজি চলবে না
পরবর্তী নিবন্ধচিটাগাং আইডিয়্যাল হাই স্কুলে অধ্যক্ষ আমেনা শাহীনের সংবর্ধনা