পেকুয়ায় গৃহবধূ হত্যার পলাতক স্বামী ঢাকা এয়ারপোর্ট থেকে আটক

‎পেকুয়া প্রতিনিধি | সোমবার , ২৩ মার্চ, ২০২৬ at ১২:১০ পূর্বাহ্ণ

‎ঈদের আগের দিন গৃহবধূ হত্যার ঘটনায় পলাতক স্বামী মকসুদ আহমদকে ঢাকা এয়ারপোর্ট থেকে আটক করা হয়েছে। ঈদের দিন রাতেই আটক মকসুদ আহমদকে পেকুয়া থানায় হস্তান্তর করা হয়।

‎আটকের বিষয় নিশ্চিত করে পেকুয়া থানার ওসি খাইরুল আলম জানান, ঘটনার ২৪ ঘন্টা না পেরুতেই স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে পলাতক স্বামী মকসুদ আহমদকে আটক করে হয়েছে। তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে । 

‎এদিকে আটক মকসুদ আহমদকে স্ত্রী হত্যার দায়ে  সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার। রোববার দুপুরে উপজেলা পরিষদের সামনে আঞ্চলিক মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

‎উল্লেখ্য গত শুক্রবার জুমার পর পেকুয়ায় গৃহবধূ শাহিদা বেগমের লাশ উদ্ধার করে পেকুয়া থানা পুলিশ। নিহত গৃহবধূর পিতা দাবি করেন হত্যাকাণ্ড ঘটিয়ে পাষণ্ড স্বামী পালিয়ে গেছে। স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে পুলিশ ওই গৃহবধূর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

‎শুক্রবার (২০ মার্চ) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মেহেরনামা মুরারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

‎নিহত গৃহবধূ শাহিদা বেগম (২৮) একই এলাকার কামাল হোসেন ছেলে সৌদি প্রবাসী মকসুদ আহমদের স্ত্রী।  নিহত শাহিদা বেগম সদর ইউনিয়েন আন্নরআলী মাতবর পাড়া এলাকার  বদিউল আলমের মেয়ে। 

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় বিএনপি নেতার বাড়িতে সশস্ত্র হামলা, মা-ছেলে গুলিবিদ্ধ
পরবর্তী নিবন্ধবাকলিয়ায় দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল যুবকের