পেকুয়া জিএমসির এলামনাই এসোর ইফতার মাহফিল

পেকুয়া প্রতিনিধি | শনিবার , ১৪ মার্চ, ২০২৬ at ১০:২৫ পূর্বাহ্ণ

কক্সবাজারের ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ পেকুয়া মডেল সরকারি জি.এম.সি ইনস্টিটিউশনের এলামনাই এসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে চিটাগাং সিনিয়রস ক্লাব লিমিটেডের কনফারেন্স হল রুমে জি.এম.সি এলামনাই এসোসিয়েশনের সভাপতি প্রফেসর আমিরুল মোস্তাফার সভাপতিত্বে এক আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পেকুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রামস্থ পেকুয়া সমিতির সভাপতি আলহাজ্ব নুরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দু রহিম, চট্টগ্রাম সিটি কলেজের সহযোগী অধ্যাপক আনোয়ার সাহাদাত, জি.এম.সি এলামনাই এসোসিয়েশনের সি.সহসভাপতি আরিফ আহমেদ, পেকুয়া মডেল সরকারি জি.এম.সি ইনস্টিটিউশনের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এনামুল হক চৌধুরী, পেকুয়া প্রেসক্লাবের সভাপতি ছাফওয়ানুল করিম, ফরহাদ চৌধুরী, পেকুয়া মডেল সরকারি জি.এম.সি ইনস্টিটিউশন এলামনাই এসোসিয়েশনের সহ সভাপতি এড. আব্দুল মান্নান, এড. মো: মোহাম্মদ ইউনুস, নাসির উদ্দিন, এস এম গিয়াস উদ্দিন ও শিলখালী উচ্চ বিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের (শিউবি) সাধারণ সম্পাদক সিরাজুল মোস্তফা প্রমুখ। পেকুয়া মডেল সরকারি জি.এম.সি এলামনাই এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক মোছলেহ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন এলামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক বাবলা বিশ্বাস। এ সময় এলামনাই এসোসিয়েশনের কোষাধ্যক্ষ মো: সাজ্জাদুল হক, এড. নাজিম উদ্দিন, বেলাল মাহমুদ বাবুল, মোহাম্মদ হোসাইন, আরিফ আহমেদ, হারুন উর রশিদ, শাহেদ উল্লাহ সিদ্দিকী, মোহাম্মদ শরিফুল ইসলাম, জামিলা নেওয়াজ আইরিন, মামুনুর রশিদ, এড. জাহেদ হোসেন, মিজানুর রহমান, মোহাম্মদ তাসিফুর রহমান মনির, মোহাম্মদ সায়েদ কবির, এড. মসহুদুজ্জামান, তৌহিদুল ইসলাম, মেহাম্মদ ইমরান সুমন, মো: সাইদ আনোয়ার জিহাদ, সোলতানা কবির সাথীসহ অনেকে উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন এলামনাই এসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি মাহফুজুল হক। এদিকে ইফতার মাহফিল ও আলোচনা সভার পরবর্তী সন্ধ্যা ৭টায় পেকুয়া মডেল সরকারি জি.এম.সি ইনস্টিটিউশন এলামনাই এসোসিয়েশনের সভাপতি প্রফেসর আমিরুল মোস্তাফার সভাপতিত্বে কার্য নির্বাহী কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী ২২মার্চ ঈদ পুনর্মিলনী ও মিলন মেলাকে সামনে রেখে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

পূর্ববর্তী নিবন্ধআদালতের আদেশে আগামী ৪ এপ্রিল চিটাগাং চেম্বার নির্বাচন হচ্ছে না
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে ১৪ বসতঘর পুড়ে ছাই