পূর্ব বাকলিয়ায় বন্যাদুর্গতদের মাঝে মেয়রের ত্রাণ বিতরণ

| রবিবার , ১৯ জুলাই, ২০২৬ at ৮:২৫ পূর্বাহ্ণ

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে ধারাবাহিক মানবিক কার্যক্রমের অংশ হিসেবে পূর্ব বাকলিয়া ১৮ নম্বর ওয়ার্ডের ২ নম্বর ইউনিট ওয়াইজর পাড়ায় বন্যাদুর্গত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

গতকাল শনিবার আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে ত্রাণ সামগ্রী তুলে দেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ত্রাণ বিতরণকালে মেয়র বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো শুধু প্রশাসনিক দায়িত্ব নয়, এটি আমাদের মানবিক ও নৈতিক কর্তব্য।

দুর্যোগের এই সময়ে কোনো পরিবার যেন খাদ্য ও প্রয়োজনীয় সহায়তা থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যেই চসিক নিরলস কাজ করছে। শেষে মেয়র বন্যাকবলিত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তাদের সার্বিক খোঁজখবর নেন এবং যেকোনো দুর্যোগে সবসময় জনগণের পাশে থাকবে বলে আশ্বস্ত করেন। তিনি ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সকলের কাছে দোয়া কামনা করেন এবং মানবিক সহায়তার এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে ধসে পড়ছে নদীরক্ষা ব্লক
পরবর্তী নিবন্ধআবদুল গফফার খান