পোর্ট সিটি ইউনিভার্সিটির ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় গতকাল সোমবার অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী এবং বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান ও সদস্য জহির আহম্মদ রতন। এ সময় তারা ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, প্রশাসনিক অগ্রগতি ও সামগ্রিক উন্নয়ন বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে কোষাধ্যক্ষ, পরীক্ষা নিয়ন্ত্রক, রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, প্রক্টর, বিভিন্ন ফোরামের সমন্বয়কসহ অন্যান্য কর্মকর্তা–কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় পর্বে বিশ্ববিদ্যালয়ের চলমান কার্যক্রমের মানোন্নয়ন, একাডেমিক পরিবেশ আরও গতিশীল করা, গবেষণা কার্যক্রম জোরদার করা এবং শিক্ষার্থীবান্ধব উদ্যোগ গ্রহণের বিষয়ে গঠনমূলক আলোচনা অনুষ্ঠিত হয়।
পাশাপাশি ভবিষ্যৎ পরিকল্পনা ও উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












