পাইওনিয়ার ফুটবল লিগের ফলাফল

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ৫ ফেব্রুয়ারি, ২০২৬ at ৭:৫২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগরীর ক্রীড়া সংস্থা আয়োজিত ইস্পাহানি মহানগরীর পাইওনিয়ার ফুটবল লিগে গতকাল বুধবারের প্রথম খেলায় মুহাম্মদ নগর ফুটবল একাডেমি টাইব্রেকারে ২১ গোলে হালদা ফুটবল ক্লাবকে পরাজিত করে। নির্ধারিত সময়ে এ খেলায় কোন গোল হয়নি। দামপাড়া পুলিশ লাইন মাঠে অনুষ্ঠিত দ্বিতীয় খেলায় চট্রগ্রাম ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান ৩২ গোলে পাঠানটুলী ফুটবল একাডেমিকে পরাজিত করে। নির্ধারিত সময়ে এ দু’দলের খেলা ১১ গোলে ড্র থাকে। মঙ্গলবার অনুষ্ঠিত প্রথম খেলায় চট্টগ্রাম ফুটবল ট্রেনিং সেন্টার টাইব্রেকারে ৯৮ গোলে দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমিকে পরাজিত করে। নির্ধারিত সময়ে এ খেলা ১১ গোলে ড্র ছিল। দ্বিতীয় খেলায় জুলদা স্পোর্টস একাডেমি ১০ গোলে মিরসরাই ফুটবল একাডেমিকে পরাজিত করে। জুলদা স্পোর্টস একাডেমির পক্ষে ৫৫ মিনিটে গোল করেন সাইফুল ইসলাম।

পূর্ববর্তী নিবন্ধজাতীয়তাবাদী ক্রীড়া দলের প্রীতি ম্যাচ আজ ও কাল
পরবর্তী নিবন্ধইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ ক্রিকেটে রংপুর ও ঢাকা বিভাগ দক্ষিণের জয়