পাইওনিয়ার ফুটবল লিগে দুটি খেলার ফলাফল

| বৃহস্পতিবার , ৯ এপ্রিল, ২০২৬ at ৭:৪৯ পূর্বাহ্ণ

ইস্পাহানি মহানগরী পাইওনিয়ার ফুটবল লিগে গতকাল বুধবার বাংলাদেশ ফুটবল ক্লাব এবং রামপুর ফুটবল একাডেমি নিজ নিজ খেলায় জিতেছে। দামপাড়া পুলিশ লাইনন্স মাঠে দিনের প্রথম খেলায় বাংলাদেশ ফুটবল ক্লাব ২১ গোলে ফতেয়াবাদ স্পোর্টিং ক্লাবকে পরাজিত করেন। বিজয়ী দলের পক্ষে মাহিম উদ্দিন মানি, আবরাদু ইসলাম সানি গোল করেন। বিজিত দলের মো. রাহাত হাসান গোল করেন। দ্বিতীয় খেলায় রামপুর ফুটবল একাডেমি ৭১ গোলে বাবর ফুটবল একাডেমিকে পরাজিত করে। বিজয়ী দলের সাজ্জাদ হোসেন রাব্বি তিনটি গোল দেন। কানুন ইসলাম, মোতাভীর সাবিত খান,আশরাফুল জামান সায়েম ১টি করে গোল করেন। বিজিত দলের হয়ে ১টি গোল পরিশোধ করেন মো. আব্দুল আলীম আরমান।

পূর্ববর্তী নিবন্ধসিসিএস ট্যালেন্ট কাপ টি-২০ ক্রিকেটের সেমিফাইনাল আজ
পরবর্তী নিবন্ধকেপিএম স্কুলে দড়ি লাফ প্রতিযোগিতা