ইস্পাহানি মহানগরী পাইওনিয়ার ফুটবল লিগে আরবান ফুটবল একাডেমি এবং পাঠানটুলী ফুটবল একাডেমি নিজ নিজ খেলায় জিতেছে। গতকাল রোববার দামপাড়া পুলিশ লাইনন্স মাঠে অনুষ্ঠিত প্রথম খেলায় আরবান ফুটবল একাডেমি ১–০ গোলে চিটাগাং ক্রিড়া শিক্ষা প্রতিষ্ঠানকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে বিজয় দাশ–একমাত্র গোলটি করেন। দ্বিতীয় খেলায় পাঠানটুলী ফুটবল একাডেমি ৪–০ গোলে কাট্টলী ক্রীড়া সংস্থাকে পরাজিত করে। বিজয়ী দলের রাকিবুল হাসান,রাকিবুল ইসলাম,শাহরিয়া আলী এবং সাইফ মোহাম্মদ প্রত্যেকেই ১টি করে গোল করেন। আজ একটি খেলা অনুষ্ঠিত হবে। বিকাল ৩টায় এতে অংশ নেবে জুলধা স্পোর্টস একাডেমি ও মুহাম্মদ নগর ফুটবল একাডেমি।













