বেশ কয়েকদিন বন্ধ থাকার পর ইস্পাহানি মহানগরী পাইওনিয়র ফুটবল লিগের খেলা আজ থেকে দামপাড়া পুলিশ লাইনন্স মাঠে আবার শুরু হচ্ছে। আজ ২টি খেলা অনুষ্ঠিত হবে। প্রথম খেলা দুপুর ১.১৫ মিনিটে শুরু হবে। এতে অংশ নেবে রাইজিং ষ্টার ফুটবল একাডেমি এবং ইয়াং ফুটবল একাডেমি। দ্বিতীয় খেলা বেলা ৩ টায় শুরু হবে। এতে খেলবে রামপুর ফুটবল একাডেমি এবং ফতেয়াবাদ স্পোর্টস একাডেমি।
এদিক আজ ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় সংস্থার কার্যালয়ে ক্লাব প্রতিনিধি সভা অনুষ্ঠিত হবে। এতে প্রতিটি অংশগ্রহণকারী দলের একজন প্রতিনিধিকে উক্ত সময়ে উপস্থিত থাকতে বলা হয়েছে।











