পাঁচলাইশে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৩ জুলাই, ২০২৬ at ৭:০৩ পূর্বাহ্ণ

নগরীর পাঁচলাইশের হিলভিউ আবাসিকের মুক্তিযোদ্ধা কলোনি থেকে বিদেশি পিস্তলসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম নাদিম। গত মঙ্গলবার অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তলের পাশাপাশি তিন রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে। থানা পুলিশ জানায়, উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদ জব্দ করে থানায় নেওয়া হয়েছে। গ্রেপ্তারকৃত যুবকের বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।

পূর্ববর্তী নিবন্ধনাজিরহাটে পিকআপের ধাক্কায় সাবেক ফুটবলারের মৃত্যু
পরবর্তী নিবন্ধচীনে বসে সাক্ষ্য দিলেন তদন্ত কর্মকর্তা