চট্টগ্রামের পাঁচলাইশ থানা এলাকা থেকে গত ৩ দিন ধরে এক মাদরাসা ছাত্র নিখোঁজ রয়েছে। তার নাম ওমর ফারুক আরাফ (১৪)। সে নগরীর ইপিজেড থানাধীন বন্দরটিলার সেইলর্স কলোনির আইয়ুব বিল্ডিংয়ের এস এম হারুনুর রশীদের পুত্র এবং কল্পলোক আবাসিকের মানারুল হুদা মাদরাসার নবম শ্রেণির ছাত্র।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) মো. আক্তারুজ্জামান আজাদীকে বলেন, নিখোঁজ ওমর ফারুক আরাফের বিষয়ে আমরা সাধ্যমত চেষ্টা করছি। আইনগত যা যা করণীয় আমরা সব করছি। আরাফের পিতা এস এম হারুনুর রশীদ জানান, গত ১৭ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টায় আরাফ তার নানা–নানীর সাথে আমার এক আত্মীয়কে দেখতে চমেক হাসপাতালে যায়। সেখান থেকে তাকে মাদরাসার উদ্দ্যেশে তার নানা–নানি একটি সিএনজি অটোরিঙায় তুলে দেয়। পরে মাদরাসায় খবর নেওয়া হলে সে মাদরাসায় যায়নি বলে জানা যায়। এরপর থেকে আমরা সম্ভ্যাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করি। কিন্তু কোনো হদিস না পেয়ে গত সোমবার পাঁচলাইশ থানায় একটি সাধারণ ডায়েরি করি।
ডায়েরি সূত্রে জানা যায়, আরাফের পরনে ছিল আকাশি রংয়ের একটি জোব্বা। তার উচ্চতা ৪ ফুট ২ ইঞ্চি। গায়ের রং ফর্সা। মুখমণ্ডল গোলাকৃতির।









