পরীক্ষা কেন্দ্রে ঢুকতে না দেওয়ায় ট্রেন থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা

| বৃহস্পতিবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ at ১১:০৭ পূর্বাহ্ণ

পরীক্ষা কেন্দ্রে ঢুকতে না দেওয়ায় পাটনার মাসৌরিতে দশম শ্রেণির এক শিক্ষার্থী ট্রেন থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছে। মাসৌরি থানাধীন মহারাজচক গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে এনডিটিভি। খবর বিডিনিউজের।

মঙ্গলবার দশম শ্রেণির শিক্ষার্থী কোমাল কুমারি মহারাজচকে তার আত্মীয়ের বাড়িতে যান। সেখান থেকে তার পরীক্ষা কেন্দ্র ছয় কিলোমিটার দূরে। কেন্দ্রে পরীক্ষার্থীদের ঢোকার শেষ সময় ছিল সকাল ৯টা, কিন্তু কোমাল সেখানে পৌঁছান সোয়া ৯টার দিকে, ততক্ষণে কেন্দ্রের প্রবেশদ্বার বন্ধ হয়ে গেছে।

দশম শ্রেণির এ পরীক্ষার্থী এরপর কয়েক দফা প্রবেশদ্বারে নক করেন এবং ভেতরে ঢোকার জন্য কাতর অনুরোধ জানান। কোমল বলতে থাকেন, পরীক্ষা তো সাড়ে ৯টায় শুরু, আমি মাত্র ১০ মিনিট দেরি করেছি, এ পরীক্ষা আমার ক্যারিয়ারের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

তার বারবার অনুরোধের পরও কেন্দ্রে ঢোকার অনুমতি না পেয়ে হতাশ কোমাল ঘরে ফিরে আসেন এবং পরে নদৌলে গিয়ে একটি ট্রেনে উঠে পড়েন। পরে তিনি তারেগনা ও মাসৌরি কোর্ট স্টেশনের মাঝামাঝি এলাকায় ট্রেন থেকে লাফিয়ে পড়েন।

পূর্ববর্তী নিবন্ধক্যালিফোর্নিয়ায় তুষারধস স্কি করতে গিয়ে নিখোঁজ ৯, সন্ধানে চলছে অভিযান
পরবর্তী নিবন্ধনিরস্ত্রীকরণ পরিকল্পনা ও ৪ মাসের সময়সীমা প্রত্যাখ্যান হিজবুল্লাহর