পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি গাছ লাগাতে হবে

বিভিন্ন স্থানে চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি

| শনিবার , ২২ জুলাই, ২০২৩ at ৮:৪৪ পূর্বাহ্ণ

পরিবেশ সুরক্ষায় ফটিকছড়ির কিপাইতনগর ও রাউজানের হলদিয়া এলাকায় বিভিন্ন প্রজাতির ১০০০ গাছের চারা রোপন করা হয়েছে হযরত গাউছুল আজম মাইজভাণ্ডারীর তরিকা ও আদর্শবাহী সংগঠন আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদীয়া) চট্টগ্রাম জেলা কার্যকরী সংসদের উদ্যোগে।

আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদীয়া) কেন্দ্রীয় কার্যকরী সংসদের সভাপতি আওলাদে রাসুল মাওলানা শাহ্‌সুফী সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (.) ও কেন্দ্রীয় কার্যকরী সংসদের সহসভাপতি নায়েব সাজ্জাদানশীন সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারীর (.) পৃষ্ঠপোষকতায় গতকাল শুক্রবার ফটিকছড়িতে বৃক্ষরোপণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কার্যকরী সংসদের দপ্তর ও পাঠাগার সম্পাদক মুহাম্মদ আহসানুল হক বাদল। শাহ এমদাদীয়া চট্টগ্রাম জেলা কার্যকরী সংসদের সভাপতি হুমায়ুন কবির চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ শাকিল মাহমুদের পরিচালনায় বৃক্ষরোপণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কার্যকরী সংসদের সহসভাপতি মুহাম্মদ মোস্তাফিজুর রহমান, কোষাধ্যক্ষ এ.এম. কামাল উদ্দীন, দারুততায়ালীমের সম্পাদক মাওলানা মুহাম্মদ আবুল মনছুর, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী, জনসংযোগ ও প্রচার সম্পাদক মুহাম্মদ নুরুল কবির, দপ্তর সম্পাদক মুহাম্মদ আবদুল করিম, সমাজ কল্যাণ সম্পাদক মুহাম্মদ আবুল কাশেম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুহাম্মদ খায়রুল ইসলাম সুজন। এছাড়া শুক্রবার বিকেলে মাইজভাণ্ডার দরবার শরীফের কনফারেন্স হলে আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদীয়া) চট্টগ্রাম জেলা কার্যকরী সংসদের মাসিক সভা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম জেলা কার্যকরী সংসদের সভাপতি হুমায়ুন কবির চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় চট্টগ্রাম জেলার আওতাধীন শাখাগুলোকে সংশ্লিষ্ট এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়।

কপোত খেলাঘর আসর : জাতীয় শিশু কিশোর সংগঠন খেলাঘরের অন্যতম শাখা আগ্রাবাদস্থ কপোত খেলাঘর আসরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। আসরের সহ সভাপতি মো. নাছির উদ্দিনের সভাপতিত্বে শিশুকিশোরদের নিয়ে ফলজ ও বনজ গাছ রোপণ উদ্বোধন করেন মৈত্রী খেলাঘর আসরের ভারপ্রাপ্ত সভাপতি মো. মিজানুর রহমান (ইউনুছ), কপোত খেলাঘর আসরের সহসাধারণ সম্পাদক শাহাদত আলম ডালিম, মৈত্রী খেলাঘর আসরের সাধারণ সম্পাদক প্রকৌশলী আয়শা আক্তার নাজু, কপোত খেলাঘর আসরের সম্পাদক মন্ডলীর সদস্য সাজ্জাদ হোসেন সাজু, আবদুল্লা আল মামুন, মিরাজ হোসন আবির, ড্রইং প্রশিক্ষক সুপ্তি শিখা চৌধুরী প্রমুখ। প্রায় ৫০টি গাছ বিতরণ ও লাগানো হয় স্থানীয় খাস জমি ও বাসা বাড়ির প্রাঙ্গনে। উপস্থিত সদস্যদের উদ্দেশ্যে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষার্থে বেশি বেশি বৃক্ষরোপণ অপরিহার্য।

রাঙ্গুনিয়া : রাঙ্গুনিয়া প্রতিনিধি জানান, চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের রাঙ্গুনিয়া উপজেলার খুরুশিয়া রেঞ্জের বিভিন্ন বিটে সুফল প্রকল্পের আওতায় ২০৫ হেক্টর দ্রুত বর্ধনশীল এবং পরিচালন ব্যয় খাতের আওতায় জবরদখল উচ্ছেদকৃত বনভূমিতে ৩০ হেক্টর স্বল্প মেয়াদি বাগান সৃজন করা হচ্ছে। এছাড়া সড়ক বনায়নের আওতায় পদুয়া রাজারহাটকমলাছড়ি আব্দুল হামিদ সড়কে ৮ কিলোমিটার অংশে বিভিন্ন প্রজাতির চারা রোপণ করা হচ্ছে। গতকাল শুক্রবার সড়কটিতে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। খুরুশিয়া রেঞ্জ কর্মকর্তা মো. আশরাফুল ইসলামের সভাপতিত্বে কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুখবিলাস ফিসারিজ এন্ড প্লান্টেশনের চেয়ারম্যান এবং জাতীয় স্বর্ণপদক প্রাপ্ত মৎস্য খামারি এরশাদ মাহমুদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পদুয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহেদুল ইসলাম, পদুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বদিউজ্জামাল বদি, মো. পারভেজ, ছাত্রলীগের প্রিয়তোষ কান্তি দে প্রমুখ। এই সড়কটিতে ৮ হাজার বৃক্ষরোপণ করা হবে বলে জানান সংশ্লিষ্টরা।

পটিয়ায় মোহাম্মদ নগর অনির্বাণ ক্লাব : পটিয়ার মোহাম্মদ নগর অনির্বাণ ক্লাবের উদ্যোগে আয়োজিত সপ্তাহব্যাপী কালারপোল সড়ক, মোহাম্মদ নগর চাপড়া, মোহাম্মদ নগর উত্তর দেয়াং ও ওয়ার্ডের বিভিন্ন সড়কের বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা সংগঠনের সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মালেকের সঞ্চালনায় ২১ জুলাই অনুষ্ঠিত হয়। সকাল দশটায় র‌্যালিটি কামদর আলী ফকির হাট হয়ে কালার পোল বাদাম তল চত্বরে শেষ হয়ে এক আলোচনা অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ নগর অনির্বাণ ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক এম এ রহিম, এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ নগর অনির্বাণ ক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ কাইছার, আতিকুর রহমান রাসেল, সাংগঠনিক সম্পাদক রকিবুল হাসান, অর্থ সম্পাদক শহিদুল আলম, মোহাম্মদ ফারুক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাহাঙ্গীর আলম বেলাল, মোহাম্মদ হোসাইন, মোহাম্মদ সোহেল, মোহাম্মদ সরোয়ার, মোহাম্মদ মামুন, মোহাম্মদ শাহাদাত, মেহেদী হাসান রাব্বি, মোহাম্মদ সাকিব, ইরফান উদ্দিন, সরোয়ার হোসেন পিয়েল, মোহাম্মদ শাওন, শাহেদ আকরাম, ইফতাউল ইমন, আকবর হাসান রিপন, আবদুল আজিজ, রিদুয়াল ইসলাম রাপি, আবদুল আজাদ, মোহাম্মদ তামিম, আরাফাত উদ্দিন, তানভীর হায়দার রাব্বি, মোহাম্মদ রাকিব প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধযুবলীগকে ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়নে কাজ করতে হবে
পরবর্তী নিবন্ধঅন্যায়ের কাছে মাথা নত না করাই কারবালার শিক্ষা