পরিবর্তনের জন্য এসেছি, ক্ষমতার জন্য নয়

নির্বাচনী পথসভায় মীর হেলাল

| বৃহস্পতিবার , ৫ ফেব্রুয়ারি, ২০২৬ at ৭:৪৬ পূর্বাহ্ণ

হাটহাজারীর ৫নং নাংগলমোড়া ইউনিয়নে ব্যারিস্টার মীর হেলালের নির্বাচনী পথসভা ও গণসংযোগ চট্টগ্রাম–৫ (হাটহাজারী বায়েজিদ আংশিক) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, পরিবর্তনের জন্য এসেছি, ক্ষমতার জন্য নয়। জনগণের দেখভাল করতেই হাটহাজারীতে মাঠে নেমেছি।

তিনি বলেন, ধর্ম–বর্ণ নির্বিশেষে আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে আমাকে বিজয়ী করুন। আমি হাটহাজারীকে সারা বাংলাদেশের জন্য একটি অনুকরণীয়, উন্নত, সমৃদ্ধ ও আধুনিক মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। তিনি গত মঙ্গলবার হাটহাজারী উপজেলার ৫নং নাংগলমোড়া ইউনিয়নে আয়োজিত পথসভা ও মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এর আগে তিনি গ্রামে গ্রামে, বাড়ি বাড়ি গিয়ে এবং হাট–বাজার, মার্কেট ও দোকানপাটে ব্যাপক গণসংযোগ ও পথসভা করেন। পরে ঐতিহ্যবাহী ইব্রাহিম পেটেন মঞ্জিল মাঠে আয়োজিত পথসভায় বক্তব্য রাখেন।

পূর্ববর্তী নিবন্ধ১২ ফেব্রুয়ারির পর শুরু হবে অশান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে অ্যাকশন
পরবর্তী নিবন্ধ৩৭ ও ৩৮ নং ওয়ার্ডে জামায়াত প্রার্থী শফিউল আলমের গণসংযোগ