পদুয়া কম্পিউটার একাডেমির নবীন বরণ

রাঙ্গুনিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ৬ জুলাই, ২০২৩ at ১০:৩১ পূর্বাহ্ণ

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন রাঙ্গুনিয়ার পদুয়া কম্পিউটার একাডেমিতে নতুন সেশনে ভর্তিকৃত প্রশিক্ষণার্থীদের নবীন বরণ ও প্রশিক্ষণ শেষে কারিগরি শিক্ষাবোর্ডের পরিক্ষায় উত্তীর্ণদের মাঝে সনদ বিতরণ করা হয়েছে। গত ২ জুলাই দক্ষিণ রাঙ্গুনিয়া পদুয়া উচ্চ বিদ্যালয় হল রুমে একাডেমির পরিচালক ইঞ্জিনিয়ার মো. নুরুল আজিমের সভাপতিত্বে ও সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পদুয়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু জাফর।

উদ্বোধনী বক্তব্য রাখেন পদুয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি জাহাঙ্গীর আলম তালুকদার বাদশা। বিশেষ অতিথি ছিলেন পদুয়া কলেজ গভর্ণিং বডির সভাপতি নুরুল আবছার তালুকদার, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সভাপতি জিগারুল ইসলাম জিগার, প্যানেল চেয়ারম্যান জাহিদ হাছান তালুকদার, শিক্ষক কাজি নুরুল আবছার, নুরুল আজিম, রমজান আলী প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে অর্ধশত ফলদ গাছ কেটে ফেলার অভিযোগ
পরবর্তী নিবন্ধশিশু ও নারী নির্যাতন মামলার আসামি আটক