চট্টগ্রামের পত্রিকা হকারদের মাঝে গতকাল সোমবার চেরাগী পাহাড়ে বিএনপি পরিবার চট্টগ্রামের উদ্যোগে মরহুম বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ হালিম। প্রধান অতিথি বলেন, বিএনপি সবসময় সাধারণ মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে। দেশের এই দুঃসময়ে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। বিএনপি পরিবার চট্টগ্রামের পক্ষ থেকে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা শাহ আলম চৌধুরী। উপস্থিত ছিলেন মো. ইউসূপ, মো. সোহেল, মোহাম্মদ হাসেম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।










