পতেঙ্গায় আমীর খসরুর উপহার সামগ্রী পেল ৬ শতাধিক পরিবার

| শনিবার , ১১ জুলাই, ২০২৬ at ১০:৫৭ পূর্বাহ্ণ

গত পাঁচদিনের টানা ভারী বর্ষণে চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানাধীন ৪০ নম্বর ওয়ার্ডের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টির পাশাপাশি প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। ভারী বর্ষণের কারণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ৪০ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে গতকাল শুক্রবার বিকাল ৩ টায় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহামুদ চৌধুরীর পক্ষ থেকে ৬ শতাধিক গরীব অসহায় পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। উপহার সামগ্রী বিতরণকালে বক্তারা বলেন, বাংলাদেশ সরকারের দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত দুস্থ ও অসহায় মানুষের মাঝে চাল ও নগদ অর্থ মানবিক সহায়তা কর্মসূচির অংশ হিসেবে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহামুদ চৌধুরীর পক্ষে তার একান্ত সচিব মোহাম্মদ মঞ্জুর আলম। এতে আরও উপস্থিত ছিলন, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মুজিবুল হক, পতেঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন, পতেঙ্গা হালিশহর আঞ্চলিক শ্রমিক দলের সভাপতি আবু জাফর, পতেঙ্গা থানার সাবেক বিএনপি নেতা মোহাম্মদ জসীম উদ্দিন, মোহাম্মদ রেজাউল করিম, মোহাম্মদ গিয়াস উদ্দিন, ৪০ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ হারুন কোম্পানি, ৪০ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মোহাম্মদ লোকমান, সদস্য সচিব মোহাম্মদ মঞ্জুর কাদের। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমাদারবাড়ী ওয়ার্ডে ১০০ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ
পরবর্তী নিবন্ধবাল্যবিবাহ: আইনের নিষেধাজ্ঞা পেরিয়েও কেন থামছে না?